বুধবার সকালে আরবি পড়তে গিয়ে মসজিদের ইমামের ধর্ষণের শিকার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর গ্রামের ৭ বছরের এক শিশুটি আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিচারিক আদালতের কাছে দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি প্রদাণ করেছে। জবানবন্দি প্রদাণের পর শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়েছে। অপরদিকে ধর্ষক ইমাম হাফেজ এমদাদ উল্লাহ (২৯)কে আদালতে উপস্থাপন করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। ধর্ষক ইমাম এমদাদ উল্লাহ একজন কোরআনের হাফিজ। তার বাবার নাম মোঃ এমদাদউল্যাহ। মূল বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানায়। সে মতলব উত্তরের ওটারচর গ্রামের দক্ষিণ কান্দি জামে মসজিদে ইমামতি করতো এবং রোহিতারপাড়ে বসবাস করতো। পুলিশ তাকে রিমান্ডের জন্য কোন আবেদন করেনি। এমন কী ধর্ষণের শিকার শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সুপারিশ করলেও তারা শিশুটিরও কোন চিকিৎসা বা ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা গ্রহন করেনি। ফলে মামলাটির ববিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়, ধর্ষিতা শিশুটির বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দহ্রাম উপজেলার নোয়াপুর গ্রামে। তার বাবা প্রবাসে। দুই ভাই-বোনের মধ্যে সে সবার বড়। তার মা’ গত এক বছর ধরে ওটারচরে বাবার বাড়িতে থাকছে। বুধবার সকাল সাড়ে ৭’টার দিকে মেয়েটি মসজিদের ইমামের জন্য নাস্তা নিয়ে ইমামের কক্ষে গেলে ইমাম তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির রক্তপাত শুরু হলে সে ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে যেয়ে তার নানীকে জানালে বাড়ির লোকজন মিলে ওই লম্পট ইমামকে মসজিদে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে ২য় শ্রেণীতে পড়ে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেঙ্রে মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করলেও পুলিশ অজ্ঞাত কারণে তাকে হাসপাতালে না পাঠিয়ে থানায় বসিয়ে রাখে। সারাদিন ও সারা রাত থানায় রাখার পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জবানবন্দির জন্য চাঁদপুরের আদালতে পাঠায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেছে।এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ষক ইমাম এমদাদ উল্যাহকে চাঁদপুরের আদালত চত্বরে আনার পর পুলিশের হেফাজতে থাকার সময় তার ছবি সংগ্রহ করতে গেলে চাঁদপুরের কোর্ট পুলিশ পরিদর্শক সাংবাদিকদের চবি তুলতে বাঁধা দেয়।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র
চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে... বিস্তারিত
চাঁদপুরে জোড়া লাগা শিশুর জন্ম, অপারেশনে সাহায্যের আবেদন
জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর। শিশুটি জন্ম হয়েছে শুক্রবার (৬... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

