শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রায় হরতাল অবরোধ চলাকালীন সময়ে ট্রাকে ককটেল বিষ্ফোরন মামলা জি আর-১৪৮/১৫ চাঁদপুর কোর্টে হাজিরা দিয়েছেন কেন্দ্রিয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। সকাল ১১ টায় চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্টেট কোর্টে হাজিরা প্রদান করলে নির্বাহী ম্যাজেষ্টেট আগামি ২৫ জানুয়ারী পরবর্তী শুনানীর তারীখ ধার্য করে। এ ব্যপারে এ মামলার বিবাদী পক্ষের আইনজীবি এড. শামছুল ইসলাম মন্টু জানান, হরতাল চলাকালীন সময়ে কে বা কারা সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে ট্রাকে ককটেল বিষ্ফোরন করেছে সে মামলায় কেন্দ্রিয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ জনকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে। এ মামলায় আসামীরা আজকে কোর্টে হাজিরা দিয়েছে। কোর্ট আগামী ২৫ জানুয়ারী পরবর্তী শুনানীর তারীখ ধার্য করেছে। এদিকে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক কোর্ট এলাকায় হাজিরা দিতে এসেছে এ খবর শুনে শত শত নেতাকর্মী আদালত প্রাঙ্গনে এসে ভীড় জমায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

