স্টাফ রিপোটার, ঃ
চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী (ইউডি) মনির হোসেনের অনিয়ম , দুনীতি,সাবেক কর্মকর্তাদের সার্ভিস বইতে স্বাক্ষর জালসহ বিভিন্ন অনিয়ম তদন্তে ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে সরজমিনে উপজেলা শিক্ষা অফিসে যাচ্ছেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন । গতকাল বৃহস্পতিবার মোবাইলে ডিপিইও এ বিষয়টি নিশ্চিত করেছেন । উল্লেখ্য সদর উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী (ইউডি) মনির হোসেনের অনিয়ম ও দুনীতির বিষয়ে চাঁদপুরের স্থানীয় একাধিক দৈনিক পএিকা ও অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন হয় । তার প্রেক্ষিতে অবশেষে তদন্তে যাচ্ছেন ডিপিইও ।

