শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর মাদ্রাসাঘাট বিকল্প লঞ্চঘাট পরিদর্শন করলেন নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খাঁন এমপি। বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রীবাহী লঞ্চ এমভি কর্নফুলি-৯ যোগে ভোলা যাওয়ার পথে মন্ত্রী রাত ১২টায় চাঁদপুর মাদ্রাসাঘাট বিকল্প লঞ্চঘাটে অবস্থান নেয়। এ সময় তিনি স্থানীয় বিআইডব্লিওটিএ সহকারি বন্দর কর্মকর্তা কামরুজ্জামান , সহকারি পরিচালক পরিবহন খাজা ছালে, সিপিএস আঃ রহিম, প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারি প্রকৌশলী ফয়েজ আহমেদ, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও অন্যান্য কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, পবিত্র ঈদ উপলক্ষে চাঁদপুর মাদ্রাসাঘাট বিকল্প নৌ-টারমিনালে অকেজ হয়ে পড়ে থাকা জেডিটি জরুরী ভাবে মেরামত করার জন্য ও ঈদে আলোকসজ্জা করার নির্দেশ প্রদান করেন । এছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসনকে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন। বিআইডব্লিওটিএ কর্মকর্তা, নৌ পুলিশ ও চাঁদপুর নৌ-যান শ্রমিক লীগ নেতা কর্মীদের সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবক গঠন করে যাত্রীসেবা নিশ্চিত করার জন্য বলেন। তিনি চাঁদপুর আসার পর নৌ-যান শ্রমিক লীগ সভাপতি মোঃ বিপ্লব সরকার, যুগ্ন সম্পাদক মোঃ আইয়ুব আলী মাঝী, দপ্তর সম্পাদক মোকতার হোসেন, রহিম ছৈয়াল ও নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। অপরদিকে তিনি নৌ-টারমিনালে পাশে অবস্থিত স্থায়ী নৌ ভবন নির্মান হওয়ার স্থানটি পরিদর্শন করেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকসহ উদ্ধর্তন কর্মকর্তারা সাথে ছিলেন। পরে তিনি চাঁদপুরে অল্প সময় অবস্থান করে ভোলার উদ্দের্শে চাঁদপুর ত্যাগ করেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

