গত ১৮ এপ্রিল ঢাবির বিজনেস ফ্যাকাল্টি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ডাকাতিয়া’-র নবীনবরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল ত্রান ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়া(এমপি),বীরবিক্রম এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি(এমপি) । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর রফিকুল ইসলাম বীরউত্তম, চাঁদপুর-৪ আসনের সাংসদ ড. শামছুল হক ভূঁইয়া,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী,বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ বিশিষ্টগণ। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেবার পাশাপাশি ৩৬ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্তদের সংবর্ধিত করা হয়। এছাড়াও জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্তদের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকেও সংবর্ধিত করা হয় । সংবর্ধিত সবাই চাঁদপুরের কৃতি সন্তান । প্রায় ৫ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,৩ জন সহকারী বিচারক এবং ২০ জনের বেশি ক্যাডারকে সংবর্ধনা দেয়া হয় । উল্লেখ্য এবার চাঁদপুর জেলা থেকে ৯০ জনের অধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ।
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- “সবাইকে সত্যিকারের মানুষ হতে হবে”-প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
আরও সংবাদ
আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি
আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত... বিস্তারিত
হাজিগঞ্জের দুই বোনের একসাথে বিসিএস জয়!
গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন। বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তাঁরা এবার ৪১তম... বিস্তারিত
এসএসসির ফল আজ উৎসবে ভাটার শঙ্কা রাজনৈতিক ডামাডোলে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মানেই দেশব্যাপী স্কুল-মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশ।... বিস্তারিত
এসএসসি ও সমমান পরীক্ষা দুই বছরে ঝরেছে পৌনে…
মাধ্যমিক স্তরে মাত্র ২ বছরে ঝরে পড়েছে ৫ লাখ ৮১ হাজার শিক্ষার্থী। এবার এসএসসি, দাখিল ও এসএসসি... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
চাঁদ দেখা যায় নি, পবিত্র শবে বরাত ৩…
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
