
শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরে তরপচন্ডী গ্রামের ষোলঘর পাকা মসজিদ এলাকার চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশে সড়ক ও জনপদের জায়গা নিজেদের দাবী করে জবর দখর করার পায়তারা লিপ্ত রয়েছে ভূমিদস্যুচক্র। সরকারি কর্মকর্তার গাড়ির চালক ক্ষমতার অপব্যবহার করে অপরের সম্পত্তি দখল, সড়ক ও জনপদের সম্পত্তি নিজেদের দাবী করে শনিবার সকালে সীমানা খুটি স্থাপন করে। এই ঘটনায় সড়ক ও জনপদের উপ-বিভাগীয় পৌকশলী দখলদার তরপচন্ডীর আব্দুল হামিদ গাজীর ছেলে গাড়ি চালক আঃ মান্নান গাজীকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করে। যার স্মারক নং-১৩৯৭/১(৩)। নোটিশে উল্লেখ করা হয়েছে চাঁদপুর কুমিল্লা সড়কের ৬৮তম কিলোমিটারে সদও উপজেলাধীন ২৬নং তরপচন্ডী মৌজার সিএন ১৮২৬নং দাগে সড়ক ও জনপদ বিভাগের অধিক গ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে মাটি ভরাট কালীন সময়ে অত্র দপ্তরের প্রতিনিধি কর্তৃক মৌখিকভাবে বাধা প্রদান সত্বেও আঃ মান্নান গাজী মাটি ভরাট করিতেছে। যাহা সরকারি সম্পত্তি জবর দখলের প্রযার্যে। অববৈধ ভাবে মাটি ভরাট কাজ বন্ধ করার জন্য আঃ মন্নান গাজীকে নোটিশ প্রদান করা হয়েছে। যদি সড়ক ও জনপদের সম্পত্তি পুনঃরায় দখল করার প্রায়তারা করে তাহলে জবর দখলের দায়ে আঃ মান্নান গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রৌকশলী মান্নান গাজীর বিরুদ্ধে নোটিশ প্রদান করার সাথে সাথে যার অনুলিপি জেলা প্রসাশক, নির্বাহী প্রৌকশলী, সড়ক ও জনপদ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাঁদপুর সদর সহকারী পুলিশ সুপার সদর সার্কেলকে দেওয়া হয়েছে। এদিকে সরজমিনের গিয়ে জানা যায় একজন সরকারি কর্মকর্তার গাড়ি চালক হয়ে প্রসাশনের নাম ভাঙিয়ে অপরের সম্পত্তি ও সরকারি সম্পত্তি দখল করে আঙুল ফুলে কলা গাছ বনে গেছে। এলাকার জলিল, রহিম সহ বেশ কয়েকজন জানায়, সরকারি কর্মকর্তার গাড়ি চালক হয়ে এলাকায় দাপট খাটিয়ে অবৈধভাবে টাকা রোজগার করে পরের জায়গা দখল করে দো-তলা তৈরি ও কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছে। অবশেষে সড়ক ও জনপদেও জায়গা দখল করার চেষ্টা চালায়। এব্যাপারে অভিযুক্ত গাড়ি চালক আঃ মান্নান গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়ক ও জনপদের সাথে কোন সমস্যায় নেই। যেই সম্পত্তি মাপ দিয়ে সীমানা দেওয়া হয়েছে তা পৈত্রিক সূত্রে মালিক। কোর্টের নির্দেশ অনুযায়ী সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে। এই সম্পত্তির সড়ক ও জনপদের কোন দাবী নেই তারা কোন বাধাও দেয়নি।
শিরোনাম:
রবিবার , ১৯ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
