শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী থানা পুলিশের হাতে আটক হয়েছে। শনিবার রাত ২টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের সাংহাই গ্রামের এ ঘটনা ঘটে। এসময় থানাপুলিশ বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করে।
ঘটনা সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র আনোয়ার হোসেন (৫৯) ওরফে আনোয়ার কবিরাজ দীর্ঘদিন যাবত মাদক সেবনসহ মাদক ব্যবসা ছড়িয়ে এলাকার যুব সমাজ ধংস করেছে। এমন অভিযোগে ইতোপূর্বে বেশ ক’টি মামলায় আসামী হয়ে তাকে জেল হাজত বরন করতে হয়েছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উঘারিয়অ তদন্ত কেন্দের আইসি এসআই ফারুক আহমেদ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে আনোয়ারের বসত ঘর তল্লাশী দিয়ে ২০ বোতল বিদেশী মদ, ৫০পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজা উদ্ধারসহ আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক) এর টেবিল ৭(ক)/৯(ক)/২২(গ) ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়। মামলা নং-১০ (৯) ১৫।

