
শওকতআলী ॥
চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার, ব্যবসায়ীও জাতীয় পাটির নেতা মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে বাচ্চু (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। গতকাল রোববার বাদ জোহর পুরাণবাজার বড় মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন,পুরানবাজার ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মো: শাহাদাত হোসেন কাসেমি। নামাজে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,পৌর আ”লীগের আহবায়ক মো: নূরুল ইসলাম নূরু,পুরানবাজার উন্নয়ন কমিটির সভাপতি আবুল কাশেম আখন্দ,কবিও লেখক মো: ওমর ফারুক বেপারী,সমাজ সেবক ফয়েজ আহমেদ মন্টু,শহর আ”লীগের সদস্য মো: নাছির খান, পুরানবাজার ১নং ওয়ার্ডেরসেক্রেটারী মো: মোশারফ হোসেন(মানিক), ১নং ওয়ার্ড আ”লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী(কুট্টী),আ”লীগনেতা রহমান হাওলাদারসহ শত-শত ধর্ম প্রান মুসলমান জানাজায় অংশ গ্রহন করেন। শুক্রবার(৮সেপ্টেম্বর) রাতে ঢাকা মিরপুর-১১ নম্বরের ৯নংরোডস্থ ৩নং বাসায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক পঙ্গু হাসপাতাল সংলগ্ন নিওরোসাইন্স কার্ডিওলজিস্ট ইনস্টিটিটিউটে ভর্তি করান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একামাত্র পুত্র সন্তান, ৪ ভাই,৪ বোন,অসংখ্য আত্বীয়,স্বজন,গুনগ্রাহি ও রাজনৈতিক জীবনের বন্ধুবান্ধব রেখে গেছেন। তার পিতা ছিলেন পুরানবাজার মাস্টার প্রিন্টাসের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল হাকিম ভুঁইয়া,মাতা মরহুম লুৎফা খাতুন। তিনি চাঁদপুর পুরাণবাজারের ঐতিহ্যবাহী মাস্টার্স প্রিন্টার্স-এর অন্যতম স্বত্বাধিকারী। মৃত্যুর খবর শুনে গতকাল রাতে মালয়েশিয়ায় অধ্যয়নরত তাঁর একমাত্র ছেলে মেহেদী জামান (হৃদয়) শনিবার দেশে ফিরেন। শনিবার রাতে মরহুমের লাশ চাঁদপুরস্থ কোড়ালিয়া বাসায় নিয়ে আসা হয়। রেববার বাদ জোহর পুরাণবাজার বড় মসজিদের সামনে নামাজে জানাজা শেষে বাগাদী পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়। উল্লেখ্য,তিনি ১৯৮৮সালে পুরানবাজার ১নং ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হয়ে ছিলেন।
