
স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিতা গুরুতর অসুস্থ সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডঃ তাহের হোসেন রুশদীর দেখতে রবিবার (১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তার শাহতলীস্থ বাসভবনে যান ৪নং শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ । ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ দীর্ঘক্ষণ অ্যাডঃ তাহের হোসেন রুশদীর শয্যাপাশে থাকেন এবং তার অসুস্থতার খোঁজখবর নেন । তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দোয়া করেন । এ সময় তার সাথে ছিলেন ৪নং ওয়ার্ড (শাহতলী )ইউপি মেম্বার মোঃ সফিক কারী , অ্যাডঃ তাহের হোসেন রুশদীর সহধর্মীনি হোসনে আরা বেগম । উল্লেখ্য অ্যাডঃ তাহের হোসেন রুশদী বিগত ৫দিন ঢাকা ন্যাশনাল হাট ফাউন্ডেশনে চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শে বর্তমানে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।
