স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরে অবৈধ সিএনজি-স্কুটারের উপর মোবাইল কোর্টের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এসময় শতাধিক গাড়ি থেকে জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাসেদ অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সর্বাত্মকভাবে সহায়তা করেন বিআরটিএ চাঁদপুরের কর্মকর্তাগন। বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত টানা ৩ঘন্টা এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোঃ রাসেদ জানান, চাঁদপুর শহরে যানজটের মাত্রা বেড়ে যাওয়ায় এবং বিকল্প রাস্তা হিসেবে বঙ্গবন্ধু সড়ক ব্যবহারের লক্ষে এ অভিযান। এর পাশাপাশি যেসব সিএনজি-স্কুটারের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় এবং সিএনজি-স্কুটারের অতিরিক্ত যাত্রী বহনের দায়ে দেড় শতাধিক গাড়ি আটক করা হয়। এর মধ্যে শতাধিক সিএনজি-স্কুটার থেকে জরিমানা আদায় করা হয়।
শিরোনাম:
রবিবার , ৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

