স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে লঞ্চঘাট থেকে এক তরুনীকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে অপহরন করা হয়েছে। ঘটনার দিন গভীর রাতে স্থানীয় জনতার সহায়তায় মডেল থানা পুলিশ অপহিৃত তরুনীকে উদ্ধার করে এবং একদিন পর মঙ্গলবার বিকেলে অপহরনকারী যুবককে আটক করে।
ঘটনা সূত্রে জানা যায় গত সোমবার রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাও বগার গুদারাঘাট এলাকার সদ্দার বাড়ির মোঃ শাহালম সদ্দারের মেয়ে রিয়া আক্তার (১৮) ঢাকা থেকে ময়ুর লঞ্চ যোগে চাঁদপুর লঞ্চ ঘাটে এসে নামে। বাড়ি যাওয়ার জন্য রিক্সায় উঠলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ বাগাদী গ্রামের গাজী বাড়ির জুলহাস গাজীর ছেলে মোঃ সুজন গাজী (২২) ওয়ারল্যাস মোড় থেকে রিয়া আক্তারকে জোর পূর্বক সিএনজি স্কুটারে তোলে অপহরন করে নিয়ে যায়। রিয়া সুজনকে বহুবার কোথায় নিয়ে যাচ্ছে বলে জানতে চাইলে বাড়ি পৌছে দিচ্ছে বলে সুজন জানায়। পরবর্তীতে সুজন জোড়পূর্বক অপহরন করে দক্ষিণ বাগাদী গ্রামের একটি বাগানে নিয়ে ইজ্জত লুন্ঠনের ও হরণের চেষ্টা করে। রিয়ার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। এসময় অপহরণকারী যুবক সুজন গাজী পালিয়ে যায়। অপহিৃতা রিয়া তার এক নিকট আত্মীয়ের কাছে মুঠোফোনে অপহরনের বিষয়টি জানায়। ঐ ব্যাক্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিচুল হককে জানান। মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশিদের নির্দেশে উপ-পরিদর্শক নুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১টায় অভিযান চালিয়ে অপহিৃতা রিয়া আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত একদিন পর মঙ্গলবার ব্যাপক চেষ্টা চালিয়ে পুলিশ অপহরণ ও ইজ্জত লুণ্ঠনের অপরাধে অপরাধী অপহরনকারী সুজন গাজীকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। এব্যাপারে রিয়ার পিতা শাহ্আলম সর্দ্দার বাদী হয়ে মডেল থানায় একটি অপহরণের মামলা দেওয়া হয়েছে।

