স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমানুল্লাহপুর গ্রামের হতভাগা মোঃ আবুল হোসেন মোল্লা (৪৫) সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুরে মারা গেছে। (ইন্নালিল্লাহে…..রাজেউন)। দুর্ঘটনাটি ঘটেছে গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে।
পারিবারিক সূত্রে জানা যায় যে, ৩নং কল্যাণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমানুল্লাহপুর গ্রামের মৃত মোঃ লোকমান হোসেন মোল্লার চার ছেলের মধ্যে তিন ছেলেই সৌদী আরবে চাকুরী করে আসছেন। এর মধ্যে হতভাগা আবুল হোসেন মোল্লা ছিলেন ২য়। সে সৌদী আরবের দাম্মাম শহরের একটি সোফার কারখানায় চাকুরী করতেন এবং কারখানাতেই রাত্রী যাপন করতেন বলে তার মৃতের স্ত্রী সাংবাদিকদের জানায়। তিনি আরো জানায় যে, গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় প্রায় রাত ১০টায় স্বামী আবুল হোসেনের সাথে শেষ কথা হয়েছিল, এই সময় তিনি মোবাইল ফোনে বলে ছিলেন এক মাসের মধ্যেই ছুটি নিয়ে বাড়িতে আসবেন। শেষ ইচ্ছা আর পূরন হলো না বরং তিনি বাড়িতে আসছেন ঠিকই তবে জীবিত নয়; মৃত লাশ হয়ে। বর্তমানে পরিবারে চলছে গভীর শোকের মাতম। আবুল হোসেন মোল্লার মৃত্যুতে এলাকাবাসীর মাঝেও গভীর শোকের ছায়া বিরাজ করছে। তবে হতভাগা আবুল হোসেনের লাশ কবে গ্রামের বাড়িতে এসে পৌঁছবে তা রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। আবুল হোসেনের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী, ১ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন। একমাত্র ছেলে মোঃ মাসুদ মোল্লা (১৩) ও মেয়ে তানজিনা আক্তার (১০) পিতার মৃত্যুর সংবাদে বার বার মূর্ছা যায়। বৃদ্ধা মা আফুরিন নেছা ছেলের শোকে বাকরুদ্ধ। একমাত্র ছেলে মোঃ মাসুদ মোল্লা (১৩) ও মেয়ে তানজিনা আক্তার (১০) মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
