মোঃ জামাল হোসেনঃ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সহধর্মীনি রুবি ইসলামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ উপলক্ষে উপজেলা করফুলেন্নেছা মহিল ডিগ্রী কলেজে কোরআন খানি, মিলাদ, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, জাতীয় সংসদ সদস্য ড. সামছুল হক ভুঁইয়া, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট নুরজাহান বেগম মুক্তা, সাবেক সংসদ সদস্য এম.এ. মতিন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আবদুর সবুর মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু ওচমান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজি, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, শাহরাস্তির পৌর মেয়র হাজী আবদুল লতিফ, হাজীগঞ্জ পৌর মেয়র মাহবুবুল আলম লিপন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, এডভোকেট ইলিয়াছ মিন্টু, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৮ ডিসেম্বর সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। বনানী সামরিক কবর স্থানে সাহিত করা হয়।মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায়, দেশ জাতির ও কল্যানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুর রউফ।
