
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে চলন্ত লঞ্চ থেকে গৃহ বধুর ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার পর অবশেষে নদীতে থেকে জেলেরা তাকে জীবত অবস্থায় উদ্ধার করেছে। গত মঙ্গলবার ভোরে মহনপুর মেঘনা নদীর মাঝ থেকে মুনুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে জেলেদের বাড়ি মোহাম্মদপুর গ্রামে নিয়ে যায়। সুস্থ হওয়ার পর তাকে পুনঃরায় চাঁদপুরে নিয়ে আসলে নৌ পুলিশের তাদের হেফাজতে (৪০) জানায়, তার প্রথম স্বামী সাইফুল ইসলাম কে ডিভোর্স দিয়ে ১২নং চান্দ্রা ইউনিয়নের বাসিন্দা হারুন সিরাজকে বিয়ে করে। বিয়ের পরে প্রতারক হারুন সিরাজ তার বন্ধু বান্ধন ও মামাতো ভাইয়ের কাছে অনৈতিক কাজ করার জন্য তুলে দেয়। তারপর থেকে তার সাথে সম্পর্ক না রাখায় সে মোবাইলে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকী দেয়। আশুলিয়া ফেন্টার্সি কিনডম এলাকায় মেয়ে শারমিন আক্তারের সাথে দীর্ঘদিন বসবাস করে। ঈদের পূর্বে বাবার বাড়ি বাগাদী ইউনিয়নের সেকদী বেপারী বাড়িতে বেড়াতে আসলে লম্পট স্বামী সেখানে গিয়ে ঝামেলা করে। তাই স্বামীর সাথে অভিমান করে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করি। পরে মোহনপুরের জেলেরা নদীতে মাছ ধরার সময় দেখতে পেয়ে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। চাঁদপুর মডেল থানা পুলিশ থানায় নিয়ে এসে তার পরিবারের লোকজনদের খবর দিয়ে তাদের কাছে জীম্বায় দিয়ে দেয়। নদীতে ঝাঁপ দেওয়া গৃহবধু শিশুল আক্তার (৪০ইনচার্জ মোশারফ জানায়, মঙ্গলবার চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া মিতালি-৪ যাত্রীবাহী লঞ্চ থেকে রাত ১১ টায় আমিরাবাদ এলাকায় গেলে এক যুবতি নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চের লোকজন তার উদ্ধার করতে না পেরে তার সাথে থাকা ব্যাগটি নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
শিরোনাম:
সোমবার , ২৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
