চাঁদপুর নিউজ রিপোর্ট
হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় জান্নাত (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় চরভৈরবী পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই নুরুলহক সদর হাসপাতাল থেকে জান্নাতের স্বামী মোক্তার আহম্মেদকে আটক করেছে। নিহত জান্নাতের আরবি (৮) মুক্তা (৫) নামে দু’টি কন্যা সন্তান রয়েছে। জান্নাতের স্বামী মোক্তার আহম্মেদ জানায়, জান্নাত ঘরে থাকা কীট নাশক পান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে সকাল ১০টায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্বামীকে আটক করে। জান্নাতের মেয়ে আরবি জানায়, মঙ্গলবার দিনগত রাতে পারিবারিক কলোহের জের ধরে তার পিতা মাকে বেধম মারধর করে। পরে বিষ খাওয়া অবস্থায় ঘরের ভিতরে পরে থাকতে দেখা যায়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
