যেই শিশুটির হাতে এখন বই খাতা থাকার কথা ছিল। অথচ সেই শিশুটির সৎ মায়ের নির্মম শারিরীক নির্যাতন সহ্য করতে না পেরে ছোট এই অবুঝ শিশুটি চাঁদপুর পৌর বাস টার্মিনালের অলিতে গলিতে আবার কখনো চায়ের দোকানে আবার কখনো লোকালয়ে ভিক্ষা করেছে। ছেলেটির নাম মোঃ নাজমুল হোসেন (৭)। ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গাইনগো বাড়ির মৃত মিন্টু হোসেন এর ছেলে। ছেলেটির সাথে এই প্রতিবেদকের চাঁদপুর পৌর বাস টার্মিনালে আলাপকালে জানা যায়, নিষ্পাপ এই অবুঝ ছেলেটি বাজারে গিয়ে ভিক্ষা না করায় তার সৎ মা শাহিনা বেগম বেধম মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। ছেলেটি কোন উপায় খুজে না পেয়ে গত ৩ মাস ধরে পৌর বাস টার্মিনালে ফয়সাল শপিং কমপ্লেকার ফোরে রাতে কোন রকম জীবন যাপন করছে। অশ্রুসিক্ত কন্ঠে ছেলেটি আরো জানায়, আমি আগে স্কুলে যাইতাম, আর স্কুলে গেলেতো ভিক্ষা করতে পারতাম না। তাই আমাকে জোর পূর্বক বইখাতা নিয়ে গেছে। স্থানীয় ৭০নং শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার রোল নং ছিল ০৭। নাজমুল জানান, আমি আমার আপুর মোবাইল নাম্বারটা পেলে আমি তার কাছে যাইতাম। শিশুটি কেঁদে কেঁদে বলে, আপনি নাম্বারটা খুঁজে দিবেন? আমার ছোট বোনটা কি অবস্থায় আছে জানি না। তাকে না আমার সৎ মা খাবার দেয় না শুধু মারে। নাজমুলের আপু এখন নারায়নগঞ্জে বসবাস করে। তারা জানে না এই ভাইটিকে এভাবে বের করে দিয়েছে। তাছাড়া শাহিনা আজও পর্যন্ত কোন খোজ খবর নেয়নি। জীবন আছে কি না। নাজমুলের মত হাজর ও অবুঝ শিশু মায়ের আদর থেকে বঞ্চিত যেন আর না হতে হয়। এমন প্রত্যাশা পথচারী।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- সৎ মায়ের অত্যাচারে মেধাবী শিশু নাজমুল ঘরছাড়া
আরও সংবাদ
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

