চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় জান্নাত (২৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় চরভৈরবী পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ জান্নাতের স্বামী মোক্তার আহম্মেদকে আটক করেছে। নিহত জান্নাতের আরবি (৮) মুক্তা (৫) নামে দু’টি কন্যা সন্তান রয়েছে। চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, জান্নাত ঘরে থাকা কীট নাশক পান করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে সকাল ১০টায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জান্নাতের মেয়ে আরবি জানায়, মঙ্গলবার দিনগত রাতে পারিবারিক কলোহের জের ধরে তার পিতা মাকে বেধম মারধর করে। সকালে পরিবারের লোকজন কাজে বের হলে এরই ফাঁকে জান্নাত বিষপাণ করে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের হবে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাইমচর
- /
- হাইমচরে গৃহবধুর আত্মহত্যা, স্বামী আটক
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হাইমচরে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা করে নিজের…
চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। রবিবার (২৩... বিস্তারিত
নিখোঁজের চার দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক... বিস্তারিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা আটক
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।... বিস্তারিত
মানবসেবায় চাঁদপুরের ফিরোজ হাসান
অসংখ্য তরুণ সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের প্রত্যয়ে। তাদেরই একজন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

