চাঁদপুরে অন্তসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২২) কে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. মাসুদ (২৮) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মাসুদ চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলী গ্রামের (পিতা অজ্ঞাত) পালিত পিতা মো. নুরুল ইসলাম গাজীর ছেলে। মামলার বিবরণ থেকে জানাযায়, ২০০৯ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার বড় শাহতলী গ্রামে ফজলুলহক ক্বারী বাড়াটিয়া বাসায় মাসুদ তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর ও স্বাশরোধ করে হত্যা করে হাত-পা বেঁধে রাখে। সকালে সালমার পিতা-মাতাকে মারাগেছে বলে সংবাদ দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ওই ঘটনায় ২৮ অক্টোবর সালমার মা মরিয়ম বেগম বাদী হয়ে মাসুদকে আসামী করে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৬। মামলার সরকার পক্ষের আইনজীবী মো. সাইয়্যুদুল ইসলাম বাবু জানান, মামলাটি তদন্ত শেষে ২০১০ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার কার্য শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পর্যায়ক্রমে মোট ১৩ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আসামী মাসুদকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১লক্ষ টাকা জরিমানা করেন। আর জরিমানার টাকা তার ছায়েম নামে পুত্র সন্তানকে প্রদানের নির্দেশ দেন। আসামী বর্তমানে চাঁদপুর কারাগারে রয়েছে।৩০/৯/০১৫
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

