চাঁদপুরের হাইমচর উপজেলার তেলিরমোড় বাজার এলাকায় ১০টি দোকানে মঙ্গলবার রাত দেড়টায় ডাকাতি হয়েছে। ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দোকানে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাকাতির শিকার দোকানের মধ্যে রয়েছে ২টি গার্মেন্টস, ৩টি জুয়েলারী এবং ৫টি মুদি ও স্টেশনারী দোকান। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে ২০/২৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ১০টি দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় তারা দোকানে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গিয়ে ব্যবসায়ী ও নৈশপ্রহরীসহ ৪ জন আহত হয়েছে। তেলির মোড় বাজারের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ডাকাত দলকে ধরার চেষ্টা করলে তারা ট্রলারযোগে পালিয়ে যায়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাইমচর
- /
- হাইমচর তেলিরমোড় বাজার এলাকায় ১০টি দোকানে ডাকাতি হয়েছে
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হাইমচরে ৭ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রীকে হত্যা করে নিজের…
চাঁদপুরের হাইমচরে নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। রবিবার (২৩... বিস্তারিত
নিখোঁজের চার দিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক... বিস্তারিত
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা আটক
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।... বিস্তারিত
মানবসেবায় চাঁদপুরের ফিরোজ হাসান
অসংখ্য তরুণ সমাজের নানা প্রান্তে কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের প্রত্যয়ে। তাদেরই একজন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

