আন্তঃ থানা আইজিপি কাপ যুব (অনুর্ধ্ব-২১) কাবাডি প্রতিযোগিতার শাহরাস্তি উপজেলা পর্বের জমজমাট আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ নভেম্বর বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এতে অংশ গ্রহণ করে মতলব উত্তর থানা বনাম হাজীগঞ্জ থানা। খেলায় ৩৪-২৭ পয়েন্টের ব্যবধানে মতলব উত্তর থানাকে হারিয়ে হাজীগঞ্জ থানা জয়ী হয়। কাবাডি প্রতিযোগিতাকে কেন্দ্র করে শাহরাস্তি থানা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। উপজেলা প্রশাসন মাঠকে খেলার উপযোগি করে তৈরী করা হয়। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে খেলা উদযাপনের লক্ষ্যে থানা প্রশাসনের প্রস্তুতি ছিল লক্ষ্যনীয়।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল মাসুদ, সহকারী পুলিশ সুপার (প্রবি) মনির হোসেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিলদার আজাদ, মতলব উত্তর থানার সাব-ইন্সফেক্টর নূর। খেলার ফলাফল ঘোষণা করেন শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু।

