২০ দলীয় জোট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহবানে অনির্দিষ্টকালে অবরোধ চলাকালে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা সৃষ্টি করে অবরোধকারীরা। গত ৭ জানুয়ারী হাজীগঞ্জ উপজেলার টোরাগড় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীরা প্রায় অর্ধশত ভাংচুর, অগ্নি সংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। পৌর কাউন্সিলর আবুল কাশেম, থানা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আলী আকবর মিয়া ও পৌর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী নেতৃত্বে দফায় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ওইদিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩শ’ ৪২রাবার বুলেট ও গ্যাস গান ব্যবহার করে। তারপরেও নাশকতা সৃষ্টি হওয়ায় হাজীগঞ্জ থানা পুলিশ ১শ’ ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় অবরোধকারীরা পুলিশের হামলা চালালে বেশ কয়েকজন পুলিশ আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় ১১টি মামলা দায়ের করে। সেই মামলার আসামী পৌর কাউন্সিলরসহ বিএনপি নেতারা ঢাকায় গা ঢাকা দেয়। গতকাল রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানার ইনচার্জ শাহআলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে হাজীগঞ্জ পৌর সভার ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল কাশেম, থানা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আলী আকবর মিয়া ও পৌর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারীকে গ্রেফতার করে। পরে পুলিশ তাদেরকে আটক করে নিরাপত্তার কথা চিন্তা করে চাঁদপুর মডেল থানা হেফাজতে রাখে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জের পৌর কাউন্সিলর ও বিএনপি নেতাসহ ৩জন চাঁদপুর লঞ্চঘাটে আটক
আরও সংবাদ
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট
মাদ্রাসায় পুরো মাস ছুটি থাকলেও বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
হাজীগঞ্জে মালবাহী মিশুক উল্টে ব্যবসায়ীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে মালবাহী মিশুক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে মো. মিজানুর রহমান (৪৫) নামে... বিস্তারিত
হাজিগঞ্জের দুই বোনের একসাথে বিসিএস জয়!
গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন। বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তাঁরা এবার ৪১তম... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

