চাঁদপুরে নৌ নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা মিটিং রবিবার সন্ধা ৬টায় মাদ্রাসা রোডস্থ নৌ-পলিশ ফাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের পরিচালনায় ও সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাম্মদ নূরুল্লাহ নূরী। তিনি তার বক্তব্যে বলেন, চলমান রাজনৈতিক সহিংসতায় সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে ব্যপক নাশকতা সৃষ্টি হয়েছে। অনিদিষ্ট কালের অবরোধ চলাকালে সড়ক পথে যানবাহনগুলোকে পেট্রল বোম নিক্ষেপ করে অগ্নিদগ্ধ ও ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এছাড়া যাত্রীদের উপর পিকেটাররা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার ঘটনা ঘটেছে। সড়ক পথে নাশকতা সৃষ্টি হওয়ায় যাত্রীরা এখন নৌ-পথকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছে। তাই নদী পথে চলাচলকারী লঞ্চগুলোতে যাত্রীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। লঞ্চের নিরাপত্ত দেওয়া আমাদের মূল লক্ষ্য। একারণে জেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিংয়ে সিদ্ধান্তক্রমে নৌ-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি নৌ-যানে সিসি ক্যামেরা ব্যবহার, ৬জন আনসার ও ৪জন নিরাপত্তা কর্মী এবং নাশকতা রোধে মেটাল ডিটেক্টর বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। শুধুমাত্র রাতে চলাচলকারী লঞ্চগুলোতে অবশ্যই আনসার সদস্য রাখতে হবে। এছাড়া প্রতিটি লঞ্চকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। নৌ-নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নৌ-পুলিশ বিএম নুরুজ্জামান বিপিএম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, এএসপি মহিউদ্দিন আহম্মেদ, নৌ-ফড়ির ইনচার্জ মনির আহমেদ, পৌর কউন্সিলর ফরিদা ইলিয়াস, রাকিব ওয়াটার ওয়েজয়ের পরিচালক জাবেদ আহমেদ খান মুন্না ম্যানাজার হাইস্পিড নেভেগেশন গ্রুপ মো. বিপ্লব সরকার, ময়ুর লঞ্চের সুপারভাইজার আজগর আলী, রফ রফ লঞ্চের সুপারভাইজার ইউসুফ ব্যাপারি, সোনার তরী লঞ্চের সুপারভাইজার শওকত ব্যাপারি, নারায়নগঞ্জ লঞ্চের সুপারভাইজার রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্য আরও অনেক লঞ্চের প্রতিনিধীগন। আলোচনা সভায় লঞ্চের সুপারভাইজারর বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন এবং যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সকল দিকনির্দেশনা মেনে চলার অঙ্গিকার করেন। মূলত লঞ্চে সিসি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাসী করার জন্য ৭দিন মধ্যেই করার নির্দেশ প্রদান করেন। এছাড়া আনসার ও নিরাপত্তাকর্মী নিয়োগ করে লঞ্চ চলাচল করার জন্য সুপারভাইজার এবং লঞ্চ মালিকদের প্রতি আহবান জানায় প্রশাসন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

