প্রতিনিধি
বজ্রপাতে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মারজানের (১১) প্রাণ কেড়ে নিলো। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের পণ্ডিত বাড়ির আলমগীরের একমাত্র কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মারজান বিকেলে বাড়ির পূর্ব পাশের মাঠে খড় কুড়াতে গিয়ে বজ্রপাতের থাবায় পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
বাবা আলমগীর জানান, ৪ সন্তানের মধ্যে মারজান আমার একমাত্র কন্যা। দিনভর রিক্সা চালিয়ে সন্তানদের পড়ালেখা চালিয়ে আসছি। কিন্তু ভাগ্যের কাছে হেরে গেলাম।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
