
মিজানুর রহমান রানা
চাঁদপুরে মঙ্গলবার পৃথক পৃথক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ২ জন।
জানা যায়, সকালে চাঁদপুর জেলার বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা রোডে রাস্তা পার হতে গিয়ে হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মুসলিম (৭০) দুদিক থেকে আসা সিএনজি ও মোটর সাইকেলের সামনে পড়ে মারাত্মক আহত হয়ে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হলে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
অন্যদিকে ওইদিন দুপুরে শহরের মিশন রোড এলাকায় একটি বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ মারাত্মক আহত হয়। মোটর সাইকেল আরোহীরাও বৃদ্ধ মোটর সাইকেলের ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে তারা আহত বৃদ্ধ’র জন্য তারাও আহত হয়েছে বলে তাকে বেধড়ক মারপিট করতে শুরু করলে পথচারীরা এগিয়ে আসলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত চলে যায়। মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধকে আহত করে যুবক মোটরসাইকেল আরোহীরা আবার তাকে মারপিট করার বিষয়টি জনমনে গভীর ত ও প্রশ্নের সম্মুখিন করে।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
