মনিরুজ্জামান বাবলু =
হাজীগঞ্জ উপজেলায় চট্রগ্রাম বিভাগীয় মাদক স¤্রাট কাজী দুলালের আস্তানায় পুলিশ হানা দিয়ে ২৭০ বোতল ফেন্সিডিল ও ৩’শ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় হাজীগঞ্জ পৌর এলাকার টোরগাড় কাজী বাড়ীর ডাকাতিয়া সংলগ্ন নির্মাণাধিন একটি ভবন থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এই অভিযানের নেতৃত্বদেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু হানিফ ও হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলমসহ ডিবি কর্মকর্তাগণ।
ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদক স¤্রাট কাজী দুলালের নির্মাণাধীন ভবন থেকে মাদকদ্রব্য ও দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম (৩৫) কে আটক করে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম মাইকিং করে সামাজিক সচেতনতার লক্ষ্যে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, কাজী দুলালকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
উল্লেখ, মাদক স¤্রাট কাজী দুলালের বিরুদ্ধে হাজীগঞ্জ থানাসহ দেশের বিভিন্নস্থানে প্রায় শাতাধিক মাদক আইনের মামলা রয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
