প্রতিনিধি
শিরোনাম:
শুক্রবার , ৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ সন্তানের জননীসহ ৩ জনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাত্তয়া গেছে। গুরুতর জখম হত্তয়া ৩ জনের মধ্যে একজন মূমুর্ষ অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, রাশেদা বেগম(৪২), মেয়ে আয়শা আক্তার(১৫) ও ছেলে আঃ আহাদ। এরা দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি গত ২৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের চিলাচোঁ গ্রামের প্রধানীয়া বাড়িতে ঘটেছে।
জানা যায়, ত্তই বাড়ির দিনমজুর মোশারফ হোসেনের স্ত্রী রাশেদা বেগম বাড়ির যাতায়াতের পথে দাঁড়ানোবস্থায় একই বাড়ির প্রবাসী আবু তাহেরের বখাটে ছেলে শাকিল হোসেন তাকে খারাপ উক্তি করে। শাকিলের এহেন খারাপ উক্তির প্রতিবাদ করেন রাশেদা। এ সময় শাকিল ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি আঘাত করে রাশেদাকে। ত্তই সময় রাশেদার আর্তচিৎকারে মেয়ে আয়শা আক্তার তার মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেন বখাটে শাকিল। শুধু তাই নয়, রাশেদার ছোট ছেলে আঃ আহাদকে শাকিল লাথি দিয়ে বাড়ির পুকুরে পেলে দেয়। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার রাশেদা এবং তার ছেলে মেয়েকে উদ্ধার করে স্থানীয় রামপুর বাজারের পল্লী চিকিৎসক শাহ্নেত্তয়াজের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। দিনমজুর মোশারফ হোসেনের স্ত্রী রাশেদার অবস্থার অবনতি ঘটলে পরের দিন শনিবার ২৮ জানুয়ারি বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিছানা মুমুর্ষূ অবস্থায় রয়েছেন।
সরজমিনে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী মৃত আবিদ আলীর স্ত্রী’র সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, শাকিল মোশারফের স্ত্রীকে খারাপ উক্তি করে। এক পর্যায়ে মোশারফের স্ত্রী শাকিলকে বলেন, তোর মা কি এখানে আসেনা। এ কথাটি শাকিলকে বললেই সে রাশেদাকে মারধর করতে থাকে। এছাড়াও তার মেয়েকে মারধর ও ছোট ছেলেকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল বাসারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখতে পাই মোশারফের স্ত্রী গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেয়ার জন্য স্থানীয় রামপুর বাজারের চিকিৎসক শাহ্ নেত্তয়াজের কাছে নিয়ে থাকি। এর পরের দিন শনিবার তার অবস্থার অবনতি ঘটলে থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনা মামলা দায়রের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রাশেদার ভাই আলম গাজী।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
