
প্রেস বিজ্ঞপ্তি ঃ
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা’ সমাবেশ ১১মার্চ শনিবার অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি নিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ কারন বসত ১১মার্চের পরিবর্তে ২৩মার্চ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার। এতদ সত্বে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মা ও আমন্ত্রিত অতিথিদের ২৩মার্চ বৃহস্পতিবার সাকাল ৯টার সময় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি পৌরসভার মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আমমেদ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী, বিশিষ্ঠ শিক্ষানুরাগি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ বদরুন্নাহার চৌধুরীসহ অন্যান্নরা।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
