
৩ জানুয়ারি শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার রেজিস্ট্রেশনের শেষ দিন। যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তাদের আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। চাঁদপুরে আঞ্চলিক গণিত উৎসবে কুমিল্লা ও চাঁদপুর জেলার ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। ২০১৪ সালে ছাত্র-ছাত্রীরা যে শ্রেণিতে অধ্যয়নরত ছিল তার উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন করতে পারবে। প্রতিযোগিতার বিভাগসমূহ : ৩য় শ্রেণি-৫ম শ্রেণি ক বিভাগ, ৬ষ্ঠ শ্রেণি-৮ম শ্রেণি খ বিভাগ, ৯ম শ্রেণি-১০ম শ্রেণি/এসএসসি পরীক্ষার্থী গ বিভাগ এবং একাদশ শ্রেণি-দ্বাদশ শ্রেণি/এইচএসসি পরীক্ষার্থী ঘ বিভাগ।
গণিত উৎসবের যে কোনো বিষয় জানতে আলম পলাশ-০১৭১৩-১০৩৮৭১ ও জাকির-০১৮১৮-৮৭০৮১১ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
