মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৪৪তম শীতকালীন প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্যাটমিন্টন, হকি, ক্রিকেট, ভলিবল, বাক্সেট বল, টেবিল টেনিস ও ক্রীড়া (অ্যাথলেটিক) প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বক্তব্যে বলেন, ছাত্রের ছাত্রত্ত শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে। পড়ালেখার সাথে সাথে ক্রীড়া সহ অন্যান্য ক্ষেত্রেও তার কৃতিত্ব দেখাতে হবে। আজকের দিনে শুধু পড়াশুনায় ভাল হলেই বড় হওয়া যায় না। তোমাদেরর নৈকিত শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আজ দেশের অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তোমরা যারা মতলব উত্তর থেকে এসেছো ফেরি দিয়ে নদী পার হয়ে। আর বেশিদিন নেই সেখানে সেতু হবে। তাহলে ভাব দেশে কতদ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাই সকল শিক্ষার্থীকেই প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। এখন মেয়েদের ড্রাইভিং শিখতে হবে। ছেলেদের রান্ন করতে জানতে হবে। তাই সকল কাজ সকলকে শিখে রাখতে হবে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে ও শিক্ষক শাহ এমরানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউদ্দিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, মতলব দক্ষিন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া প্রমূখ।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

