ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে হাইমচরে ৬নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদস্য পদে টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম আল মামুন সুমন। এ নির্বাচনে ৯২ ভোটের মধ্যে শতভাগ কাস্ট হয়েছে।
গতকাল ২৮ ডিসেম্বর সকাল ৮টা হতে ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী এসএম আল মামুন সুমনের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান তালা প্রতীক পেয়েছেন ৩৭ ভোট, মোঃ খুরশিদ আলম হাতি প্রতীকে ৭ ভোট পেয়েছেন। সকাল হতে ভোটাররা বিভিন্ন ইউনিয়ন হতে এসে ভোট দেন। দুপুর ১২টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়ে যায়। প্রশাসন উপজেলা সড়কের দু’ দিকে অবস্থান নিয়ে জনস্রোত নিয়ন্ত্রণে রাখেন। হাইমচর উপজেলা এবং পার্শ্ববর্তী সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা হতে হাজার হাজার উৎসুক জনতা নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপজেলা সদরে অবস্থান নেন। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
