মুহা: আবু বকর বিন ফারুক।।
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা দরবার শরীফের পীর ও ছারছীনা শরীফের বিশিষ্ট খলিফা হাদিয়ে মিল্লাত পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফি মোখতার আহমদ (রহঃ)-এর ৯ম ওফাত দিবস। এ উপলক্ষে আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি শুক্র, শনি ও রোববার ৩ দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
মাওঃ শাহসূফি মোখতার আহমদ (রহঃ) ছারছীনা শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম আল্লামা শাহ্সূফী নেছারুদ্দিন আহমদ (রহঃ)-এর খলিফা ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় ছারছীনা দারুসুন্নাত জামেয়া-এ ইসলামিয়ার মোদার্রেছ ছিলেন। এছাড়া তিনি দ্বীনের খেদমতের জন্যে প্রায় ৪০টি কিতাব প্রকাশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : আমার নবীর দেশ, আমার প্রাণের রাসূল, রফিকুল মাছনবী, রুহুল ওয়ায়েজীন, নবীজির ইন্তেকাল শরীফ। বাংলাদেশের বিভিন্ন জেলায় দ্বীনি খেদমতের জন্যে শত শত মাদ্রাসা, মসজিদ, খানকাহসহ দেশের বাইরে লন্ডন, আমেরিকা, মিশর, ইরাক, পাকিস্তানসহ বিভিন্ন দেশে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। নিজ বাড়িতে খানকাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন।
মাহফিলে দেশবরেণ্য প্রখ্যাত পীর মাশায়েখ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। উক্ত মাহফিলে মদনা দরবারের ওলামা, খোলাফা, পীর ভাই মোহেবি্বন ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ এবং দ্বীনদার মুসলমান ভাইদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন
মদনা দরবার শরীফের বর্তমান পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মাহবুবুর রহমান।
উল্লেখ্য, মদনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী মোখতার আহমদ (রহঃ) ২০১০ সালে ১১ ফ্রেরুয়ারি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
