রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের পশ্চিম মৈশাদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সুমাইয়া আক্তার ইভা নামে ৬ মাস বয়সী শিশু নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছেন সুমাইয়ার পরিবারের আরো ৩জন। আগুনে তাদের বসতঘরটি পুড়ে ছাই হয়েগেছে। মঙ্গলবার ভোর রাতে ওই গ্রামের মিয়াজী বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই বাড়ীর নাছির মিজির কন্যা। নাছির মিজি, তার স্ত্রী মারজানা বেগম (২৫) ছেলে নয়ন (৮) একই সময় অগ্নিকান্ডে আহত হয়। মিজি বাড়ীর বাসিন্দা হাসান, সামাদ ও চাঁন মিজি জানান, ঘটনার সময় হঠাৎ করে বিকট শব্দ হয়। বাড়ির লোকজন উঠে এসে শুধু নাছিরের ঘরে আগুন দেখতে পায়। সকলে চেষ্টা করে আগুন নেবাতে সক্ষম হলে তৎক্ষণ পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তারা আরো বলেন, বিস্ফোরণের পর নাছির, তার স্ত্রী ও ছেলে ঘর থেকে দৌড়ে বের হলেও শিশু কন্যাকে নিয়ে আসতে দেরি হয়ে যায়। এতে শিশুটি আগুনে পুড়ে কঙ্কলা হয়ে যায়। আহতদের বাড়িতে চিকিৎসা দেয়া হয়েছে। মৈশাদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটওয়ারী জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ ছিলো অথবা অসতর্কতার কারণে এই দূর্ঘটনা হয়েছে। সকালে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ আসলে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
