ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ডাকাতিয়ার আয়োজনে ‘মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট – ২০১৮’ তে প্রথম ফাইনালিস্ট হিসেবে ফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছে ঢাবিতে অধ্যয়ণরত জেলার কচুয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “কেএসএডিইউ”-এর টীম ‘কচুয়া ভাইকিংস’ । গত ২৮ জুলাই অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শাহরাস্তি সুপার কিংস-কে ১-০ গোলে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট এর খাতায় নাম লেখায় ‘কচুয়া ভাইকিংস’। এপ্লাইড ম্যাথের ২য় বর্ষের ছাত্র সোহেলের গোলে প্রথমার্ধেই লিড নেয় ‘কচুয়া ভাইকিংস’। এর আগে ২৬ জুলাই ডাকাতিয়ার আয়োজনে ‘মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের আওতাধীন ‘পাওয়ার সেল’ এর সম্মানিত মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন । তিনি ডাকাতিয়ার সদস্যদের উদ্দেশ্য করে বলেন,’একমাত্র ক্রীড়া অনুশীলনই পারে মাদকের করাল থাবা থেকে যুব প্রজন্মকে বাঁচাতে।’ তাই এই রকম আয়োজন ডাকাতিয়ার সদস্যদেরকে নিয়মিত আয়োজন করতে তিনি উৎসাহ প্রদান করেন ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
মেসির পায়ে জাদু, হাতে বিশ্বকাপ
এ এক অকল্পনীয় ফাইনাল! যে দুই তারায় সবুজ ক্যানভাসে ছড়ানোর কথা, তাঁরাই ছড়িয়েছেন। তাঁদের গোলে... বিস্তারিত
ফাইনালে আর্জেন্টিনা
আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ২২ আসরে এনিয়ে পঞ্চমবার ফাইনালে... বিস্তারিত
বিদায় ব্রাজিল, সেমিফাইনালে আর্জেন্টিনা
বাংলাদেশি ফুটবল সমর্থকদের কাছে বিশ্বকাপ মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৩২টি দল... বিস্তারিত
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল
সিনিয়র ফুটবলে এক হাজারতম ও আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে শততম ম্যাচে গোল করলেন লিওনেল মেসি।... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
