অভিজিত রায় ॥
বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের টানা অবরোধের ১৪তম দিনে চাঁদপুর শহরে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। রবিবার সকালে কুয়াশা ও তীব্র বাতাসের কারনে এমনিতেই রাস্তায় জনসাধারনের চলাচল কমছিল। কুয়াশা ভেদ করে সূর্যের আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে গনমানুষের চলাচল। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় শহরের সকল রাস্তায় সিএনপি, রিস্কা, অটোরিক্সা, মোটর সাইকেলের চলাচল ছিল অবরোধের অন্যান্য দিনের চাইতে বেশী। মাঝে মাঝে রাস্তায় কিছু ভারী যানবাহনও চলাচল করতে দেখা গেছে।
বিএনপি অফিসের সামনের চিত্র ছিল অবরোধের অন্যান্য দিনের মতোই। কিছু সংখ্যক নেতাকর্মী যারা নিয়মিত দলীয় কার্যালয়ে আসেন তাদেরকেই আসতে দেখা গেছে। নেতাকর্মীরা বেলা ১২টা পর্যন্ত অবস্থান করে যার যার গন্তেব্যে চলে যায়। সকাল ৯টায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েলে নেতৃত্বে দলীয় কার্যালয়ে সামনে থেকে অবরোধের সমর্থণে একটি মিছিল বের হয়। অন্যদিকে ট্রেনের সিডিউল ঠিক না থাকায় অনেক ট্রেন যাত্রীকে সিএনজি ও অটোরিক্সা যোগে তাদের নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। অবরোধ শুরু পর থেকেই ডেমো ট্রেন চাঁদপুর-লামসাম-কুমিল্লার লাইনে চলাচল করছে না। সাগরিকা ও মেঘনা এক্সপ্রেস চাঁদপুর আসলেও তা দিনের গাড়ী রাতে রাতের গাড়ী দিনে চলাচল করছে। বেশী ভাড়া ও দুভোর্গ সহ্য করেও এসকল যাত্রী যাতায়াত করছে। লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা ছিল কম।

