শাহরিয়ার খাঁন কৌশিক ॥ অসহায় হতদরীদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নিয়মিত কর্মকান্ড হয়ে দাঁড়িয়েছে। গতকাল ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় তিনি হটাৎ চাঁদপুর রেলওয়ে কোর্ট ষ্টেশনে উপস্থিত হন। এ সময় বেশ কয়েকজনকে স্বাবলম্ভি করার ব্যবস্থা করেন। অসহায়দের মধ্যে মতলব উত্তর মোহনপুরের মৃত আব্দুল গফুরের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) কে চাঁদপুর রেলওয়ে কোর্ট ষ্টেশনে শুয়ে থাকতে দেখে তাকে চাঁদপুর সরকারি শিশু পরিবারে শান্তিপূর্ণ পরিবেশে থাকার চিরাস্থায়ী বন্দোবস্ত করেন। মতলব দক্ষিন ঘোরাধারি চারু হাজী বাড়ীর মৃত জাফর আলীর পুত্র নুর হোসেন (৮০) কে চাল এবং গৃহ নির্মানের টিনের ব্যাবস্থা করে দেন। সিলেট মৌলবি বাজার জেলার শ্রী মঙ্গল থানার ৫নং কালাপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের রমজান মিয়ার স্ত্রী পঙ্গু শাহানারা বেগম (৪৫) ও তার ২ বছরের শিশু জান্নাতকে চাঁদপুর রেলওয়ে কোর্ট ষ্টেশনে খুঁড়িয়ে হাটতে দেখে তাৎক্ষনিক একটি নতুন হুইল চেয়ার কিনে দেন। এছাড়াও ২ জনকে নগদ অর্থ ও ৩ জনকে হোটেলে নিয়ে উন্নত খাবারের ব্যবস্থা করে দেন। এছাড়াও বাঁশির সুরে গান তুলে জীবীকা নির্বাহ করাকে স্বাধুবাদ জানান। তাকে স্বাবলম্বি করার জন্য ইতিপূর্বে ২০ হাজার টাকা দিয়েছেন বলে জানান। এই বাঁশিওয়ালাকে একটি ছাউনি করে দিবেন বলেও আশ্বস্ত করেন জেলা প্রশাসক। এ সময় আরো অনেক সাধারন অসহায় মানুষের সাথে কথা বলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান । উপস্থিত লোকজন বলতে থাকেন এমন একজন মানবদরদী জেলা প্রশাসক দীর্ঘজীবী হোক।
শিরোনাম:
মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- অসহায় হতদরীদ্র মানুষের পাশে চাঁদপুরের মানবপ্রেমী জেলা প্রশাসক
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
