শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে পীরে কামেল আল্লামা ছদরুল আমীন রেজভী (রঃ) স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রাগৈ মৌলভী সাহেবের বাজার রেজভীয়া খানকা শরীফ প্রাঙ্গনে এ মিলাদ অনুষ্ঠিত হয়। রেজভীয়া দরবার শরীফ কমিটির প্রধান উপদেষ্টা আবুল হাশেম পাটোয়ারীর সভাপতিত্বে ও রেজভীয়া দরবার শরীফ কমিটির সাধারন সম্পাদক ডাঃ মোঃ ফখরুদ্দীন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার হেলাল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজভীয়া দরবার শরীফ কমিটির সভাপতি মাওঃ জিয়াউল হক রেজভী, এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ, উপদেষ্টা মোঃ রেদওয়ান হোসেন, মাসুদুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ওছমান গনি, দপ্তর সম্পাদক মাওঃ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ সহ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আউলিয়া কেরামের আদর্শ বাস্তবায়ন হলে এ দেশে জঙ্গীবাদ থাকবেনা। তিনি আরও বলেন, যতদিন আউলিয়া কেরামের আদর্শের আলোকে আমাদের জীবনকে গঠন করতে পারবোনা, ততদিন এ দেশ থেকে জঙ্গী দমন করা যাবেনা। বিশেষ অতিথি বক্তব্যে বলেন – আল্লামা ছদরুল আমীন রেজভী ছিলেন সুন্নীয়াতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দুনিয়া থেকে চলে যাওয়াতে সুন্নিয়াতে এক অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। যাহা কখনো পূরন হবার নয়। তিনি আরও বলেন, একজন আলেম দুনিয়া থেকে চলে গেলে গোটা দুনিয়াটাই চলে যায়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন, কেসরাঙ্গা জামে মসজিদের খতিব মাওঃ দেলোয়ার হোসেন।
