
মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে আগামী আরো পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে। পূর্বাভাস বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
