স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর শহরের রাস্তা প্রসস্থকরণের লক্ষ্যে শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন রাস্তা সরজমিন পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ । এ সময় সাথে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই,চাঁদপুর সনাক ও টিআইবি’র সভাপতি কাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান ,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ,চাঁদপুর সদর নবাগত এসিল্যান্ড অভিষেক দাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম,চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শামসুদ্দোহা,নগর পরিকল্পনাবিদন মোঃ সাজ্জাত হোসেন,চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন,চাঁদপুর রেল শ্রমিক লীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ । জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদসহ নেতৃবৃন্দ সরজমিনে শহরের বকুল তলা রোড, ৫নং ঘাট,কালীবাড়ী ,শপথ চত্তর,পৌরসভাস্থ কুমিল্লা রোড,রড়স্টেশন রোড ,কোটস্টেশনের পিছনের রাস্তা পরিদর্শন করেন এবং এসব রাস্তা প্রসস্থকরণের প্রাথমিক সিদ্ধান্ত নেন । পর্যায়ক্রমে এসব রাস্তা প্রসস্থের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয় । জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এ সময় বলেন,ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে । প্রথমেই আমরা শহরের রাস্তাঘাট প্রসস্থের কাজে হাত দিয়েছি । ব্যবসায়ীদের কমক্ষতিগ্রস্থ করে রাস্তা প্রসস্থ করা হবে ।এ ক্ষেত্রে জনগনের সহযোগিতা চাই । চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসন যৌথভাবে এ কাজ করবে । এতে করে পরবর্তীতে ব্যবসায়ী ও চাঁদপুরের জনগনই উপকৃত হবে । আশা করছি আগামী ৫বছরের মধ্যে চাঁদপুর সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হবে । চাঁদপুরের অর্থনীতির আমূল পরিবর্তন ঘটবে ।এ জেলার মানুষ লাভবান হবে । এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, শহরের রাস্তাঘাট প্রসস্থকরণে চাঁদপুর পৌরসভা থেকে সব ধরনের সহযোগিতা করা হবে । এ ব্যাপারে জেলা প্রশাসনকে পুর্নসহযোগিতা করা হবে । আশা করি জনগনও এগিয়ে আসবে । রেলওয়ের জায়গার বিষয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন করা আছে । আশা করি রেলওয়ের জায়গা দিয়ে রাস্তা করা হলে রেল কর্তৃপক্ষ সহযোগিতা করবে । জনগনের স্বার্থে রাস্তাঘাট করা হলে কোন কর্তৃপক্ষই বাধা দিবে না । এর আগে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল চাঁদপুর পৌরসভায় যান এবং পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন । এ সময় পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান ।
