কনকনে শীতে আগুন পোহাতে গিয়ে মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকাস্থ মলি্লক বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দগ্ধ নারীর বুক থেকে নিম্নাংশ মারাত্মভাবে ঝলসে গেছে। মনোয়ারা বেগমের স্বজনরা জানান, চুলায় আগুন পোহাতে গিয়ে মনোয়ারা বেগমের পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতেই তিনি দগ্ধ হন।
