“কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির মুক্তির দাবিতে
আজ চাঁদপুরে আধাবেলা হরতাল ঘোষণা করেছে জেলা ছাত্রদলের একাংশ

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর করিম চৌধুরী আবেদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার চাঁদপুরে আধাবেলা হরতাল ঘোষণা করেছে জেলা ছাত্রদলের একাংশ।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৩ ঘণ্টা অবরোধের ৩য় দিনে চাঁদপুর সরকারি কলেজ গেট থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে মিছিল বের করা হয়। সকাল সাড়ে ৯টায় মিছিলটি বের হয়ে ষোলঘর এলাকা প্রদক্ষিণ শেষে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে চাঁদপুরে আধাবেলা হরতালের ঘোষণা দেন কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কাউছার চৌধুরী, অলি আহম্মেদ চৌধুরী, মাহবুব খান মুন্না, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান টিটু, কামরুল ইসলাম, লিটন সরকার, ইউসুফ, আলী রাজাসহ জেলা, শহর ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।
