
চাঁদপুর নিউজ রিপোর্ট
এইচএসসি, আলিম, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ভোকেশনাল পরীক্ষা আজ ৩ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৪শ’ ৭৯। কেন্দ্র ৫১টি।
জেলার মোট ৩৩টি কেন্দ্রে এইচএসসির ১৫ হাজার ৯শ’ ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে। এর মধ্যে ছাত্র ৭ হাজার ১শ’ ৬৫ ও ছাত্রী ৮ হাজার ৭শ’ ৮৫ জন। আলিমের পরীক্ষার্থী ২ হাজার ৪শ’ ৩২ জন। এরমধ্যে ছাত্র ১ হাজার ৩শ’ ১১ জন ও ছাত্রী ১ হাজার ১শ’ ২১ জন। কেন্দ্র হচ্ছে ১০টি।
এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬শ’ ৭৭ ও ছাত্রী ৪শ’ ২০ জন। কেন্দ্র ভোকেশনাল ১টি ও বিএম’র জন্য ৭টি।
নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
