শরীফুল ইসলাম ঃ
গত কদিন ধরে চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনার পানি উচ্চতা এবং বড় স্টেশন মোলহেড এলাকায় স্রোত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দর্ঘটনা এড়ানোর জন্য আজ বৃহস্পতিবার সকাল থেকে মাদরাসা রোড বিকল্প লঞ্চঘাটে নৌ চলাচল শুরু করার জন্য জরুরী বন্দর বিঙ্গপ্তি জারি করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো দূর্ঘটনা ও জানমালের নিরা পত্তার স্বার্থে ঢাকা-ইচুলী ঘাটের পরিবর্তে মাদরাসা ঘাট হতে চলাচলের জন্য নিদেৃশ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সকল রোটের নৌযান মাদরাসা ঘাট থেকে চলাচল শুরু করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত াে সিদ্ধান্ত বলতৎ থাকবে। তবে বিআইডব্লিউটিসির রকেট / স্টীমার এ নির্দেশনার বাইরে থকবে। তারা পূর্বের নিয়মানুসারে চাঁদপুর রকেট স্টীমার ঘাটে ভিড়বে। বিআইডব্লিউএ চাঁদপুর নদী বন্দরের উপ – পরিচালক মো. মোবারক হোসেন বলেন ,
সম্প্রতি ক’দিন ধরে মেঘনার পানি বৃদ্ধি পেয়েছে এবং বড় স্টেশন লঞ্চঘাট সমস্যার কারনে আমরা মাদরাসা রোডে লঞ্চঘাট নিয়ে আসার সিদ্ধান্ত নেই। এদিকে প্রতি বছর মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকা দিয়ে ঝঁকি নিয়ে লঞ্চ চলাচল কে আসছে। বিগত বছরে মোলহেড এলাকায় বর্ষা মৌসুমে পানিস্রোত বেশি থাকায় বেশ ক’বছর ধরে মাদ্রাসা রোডস্থ বিকল্প ঘাট দিয়ে লঞ্চ চলাচল শুরু হয়।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

