চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর স্টেডিয়ামে আগামী ১৪ জুন রোববার অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৫ বয়সী ফুটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বয়স ভিত্তিক জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টে জেলা দল গঠনের লক্ষে এ বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ঐদিন বিকেলে বাছাই কার্যক্রমে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ফুটবলার আসাদুজ্জামান মন্টু ও বাফুফের একজন চিকিৎসক। জেলা সকল অনুর্ধ ১৫ ফুটবলারদের ১৪ জুন দুপুর আড়াইটার মধ্যে জেলা দলের কোচ ও ম্যানেজারের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু। জেলা ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজী ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক ফূটবলার বোরহান খান।

