ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনের কারণে প্রায় ৩৬ঘন্টা বন্ধ থাকার পর রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে ঢাকা-চাঁদপুর এর মধ্যে যাত্রীবাহী লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল শুরু হবে।
এর আগে ৩১ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে চাঁদপুর-ঢাকার মধ্যে চলাচলকারী সকল লঞ্চ চাঁদপুর ঘাট থেকে বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ চাঁদপুর। চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পরে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আজকেও লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ। যার ফলে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সিডিউল অনুযায়ী চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চগুলো নিয়মিত ছেড়ে যাবে।
