চাঁদপুর নিউজ রিপোর্ট আজ মহান মে দিবস। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন আজ। এ দিবসটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস নামে খ্যাত। আজ সারাবিশ্বের মেহনতি শ্রমিকদের সাথে বাংলাদেশেও সরকারিভাবে এবং বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।
১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ লাখ শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা শ্রম, মজুরি বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটির দাবিতে ধর্মঘট করে এক নতুন ইতিহাস সূচনা করেছিলো। ওই দিন আমেরিকার শিকাগো শহরে ধর্মঘটী শ্রমিকদের উপর গুলি চালিয়েছিলো পুঁজিবাদীদের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী। সে দিন আপোষহীন ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। এক পর্যায়ে এ আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে তৎকালীন পুঁজিবাদী সরকার বিল্পবী শ্রমিক নেতা অপাস্ট স্পাইজ, আলবার্ট পারসন, এডলপ ফিশার এবং অস্কার নীবেকে ফাঁসি দেয়।
অবশেষে প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়। এমনকি এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বিশ্বে শ্রমনীতি আইন। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিস নগরীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে বিশ্বের শ্রমিক সংগঠনগুলো মে মাসের ১ তারিখ মে দিবস হিসেবে পালন করে আসছে।
মে দিবসে চাঁদপুরের কর্মসূচিঃ
॥ জেলা প্রশাসন এবং শ্রম কল্যান কেন্দ্র চাঁদপুর এর যৌথ আয়োজনে মহান মে দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আজ ১ মে মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর শহরের ইলিশ চত্বর থেকে র্যালি বের করা হবে।জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সহযোগিতায় মে দিবসের বর্ণাঢ্য র্যালি শেষে আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত হবে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহারপিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহির হোসেন পাটওয়ারীসহ চাঁদপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন চাঁদপুর শ্রম কল্যান কেন্দ্র ও শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান।
পুরাণবাজারে শ্রমিক সমাবেশঃ- মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলার প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজারের সকল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকাল ৩ টায় বাজারের চাউল পট্টিতে শ্রমিক সমাবেশ ও মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন মো.বাবর।বিশেষ অতিথির বক্তব্য রাখবেনচাঁদপুর চাল ব্যবসায়ি সমিতির সভাপতি আলহাজ¦ আবুল কাশেম গাজী,সাধারন সম্পাদক আলহাজ¦ নাজমুল পাটওয়ারি। এছাড়া ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন মানিকসহ ব্যবসায়ি এবং স্থানিয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।মে দিবস উপলক্ষে আজকে পুরাণবাজারে আমদানি-রপ্তানি কাজ বন্ধ থাকবে বলে জানান বাতাষা পট্টি লেবার ইউনিয়নের সভাপতি সামছুল সর্দার,পুরাণবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের সাধারন সম্পাদক হারুনুর রশিদ খান এবং পুরাণবাজার ঠ্রাকঘাট শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কবির লস্কর।
