স্টাফ রিপোটার: আজ( ৫ফেব্রুয়ারী ) সোমবার বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শহবছরের শাহতলী কামিল (এম.এ) মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে রাসূল (সা:) আলহাজ্ব হযরত মাওলানা ছাইয়্যেদ মো: আনোয়ার হোসাইন।
মাহফিলে আরও ওয়াজ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সোনাইমুড়ী হামিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো: সাইফুল্লাহ মুনির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দেস হযরত মাওলানা মো: নুরুজ্জামান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার আবুল কালাম মো: শামসুল আলম চিশতী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান স্বপন মাহমুদ।
ওয়াজ মাহফিল সবাইকে সর্বস্তরের মুসুল্লীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাহফিল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও শাহতলী কামিল মাদরাসার সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
