মনির হোসেন খান ॥
চাঁদপুর কুমিল্লা মহা সড়কের চেয়ারম্যান ঘাট তথা আদালতের সম্মুখ সড়কটি অতিব জন গুরুত্বপুর্ন ও ব্যস্ততম সড়ক। এটা শহরের প্রধান সড়ক। এই সড়ক দিয়েই চাঁদপুরের সকল আন্তঃ জেলা বাস চলাচল করে। এই সড়কের পাশেই চাঁদপুরের বিচারিক আদালত এবং জেলা প্রসাশকের কার্যালয় অবস্থিত।
আর তাই সপ্তাহের পাঁচ দিনই হাজার হাজার জনতা এই বিচারিক আদালতে আসেন তাদের আইনি সহায়তার জন্য, আইনি সেবা পাওয়ার জন্য। পাশাপাশি জেলা প্রসাশনের কার্যালয়েও হাজার জনতা আসেন বিভিন্ন সেবা নিতে। এর মাঝে অনেক শিশু এবং মহিলারাও আছেন। আইনি সেবা নিতে আসা প্রায় প্রত্যেককেই বার কয়েক সড়কের এপার ওপার পাড়ি দিতে হয়। কারন সড়কের উত্তরাংশে অধিকাংশ আইনজীবিদের ল’ ফার্ম বা চেম্বার। মামলা আদালতে উঠার আগে এবং পরে মক্কেলদেরকে আইনজীবিদের চেম্বারে আসতেই হয়। আর এই আসা যাওয়ার মাঝে সকল মক্কেল এবং আইনজীবিদের পাড়ি দিতে হয় এই ব্যস্ততম মহা সড়কটি। যে সড়কের উপর দিয়ে প্রতি মুহুর্তে দ্রুত গতিতে ছুটে চলেছে দূর পাল্লার বাস, সিএনজি, অটোরিক্সা সহ বহু যানবাহন। আর এমন পরিস্থিতির মোকাবেলা করেই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পাড়া পাড় হচ্ছে শত শত আইনজীবিরা আর সেবা নিতে আসা হাজারো জনসাধারণ। এই ঝুঁকিপুর্ন সড়ক পাড়াপাড়ের মাঝে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক কোন দুর্ঘটনা।
যদিও সড়ক বিভাগ রাস্তা পাড়াপাড়ের সুবিধার জন্য জেব্রা ক্রসিং করে দিয়েছেন বা অস্থায়ী কোন বসিয়েছেন। কিন্তু তা কতটা নিরাপদ? আদালতের সম্মুখ সড়কে যে কোন বসানো হয়েছে তা অনেকটা সড়ক ডিভাইডারের কাজ করছে ঠিকই, কিন্তু বেপরোয়া বা আনাড়ী চালকরা তার নিয়ম ভেঙ্গে কোনের দড়ির উপর দিয়েই গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে। তেমনিভাবে মানা হচ্ছে না জেব্রা ক্রসিংয়ের আইনও। আগে পথচারি পাড় হবে তারপর যানবাহন যাবে। এমন নিয়ম পালনও সেখানে চোঁখে পড়ে না। যার ফলে প্রায়শঃ সেখানে ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। আর সাধারন জনতা উদ্বিগ্ন এই ভেবে যে, এমনটা চলতে থাকলে যে কোন সময় এই সড়কে ঘটে যেতে পারে মারাত্মক প্রানঘাতি কোন দুর্ঘটনা। যা কোন ভাবেই কারো কাম্য নয়।
অভিজ্ঞ মহলের ধারনা এখানে এই মৃত্যু ঝুঁকি থেকে রেহাই পাবার একটাই পথ। আর তা হলো আদালতের পশ্চিম দিকের ফটক বরাবর সোজা সড়কের উত্তরাংশে জি,টি রোডের মাথা থেকে যদি একটা ফুট ওভার ব্রীজ করা হয়, তবে সেই ব্রীজের উপর দিয়েই আইনজীবিরা তথা তাদের মক্কেলরা কিংবা জেলা প্রশাসকের দপ্তরে আসা সকলেই খুব সহজেই এবং নিরাপদে আদালত চত্বরে আসা যাওয়া করতে পারবেন। ফলে তাদের যাতায়াত হবে নিরাপদ এবং ঝুকিহীন।
আদালতের সামনে এই ফুট ওভার ব্রীজটি এখন সময়ের দাবি। এই ওভার ব্রীজটি হলে আদালতের সামনের যানজট তথা জনজট বহুলাংশে হ্রাস পাবে। আর ঘটবে না অনাকাঙ্খিত কোন দুর্ঘটনা। আর আমরা সকলেই কম বা বেশি অবগত যে, একটি দুর্ঘটনা হতে পারে আপনার আমার সারা জিবনের কান্না।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
