প্রেস রিলিজ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর জেলায় কর্মরত ২৯০ (দুইশত নব্বই) জন বিভিন্ন পদবীর অংগীভূত আনসারগণের বেতন-ভাতাদি ডাচ-বাংলা ব্যাংকের অনলাইন এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা হয়েছে। বিগত জানুয়ারী/২০১৭ মাসের বেতন-ভাতাদি ২০শে ফেব্রুয়ারী/২০১৭ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট বিভিন্ন পদবীর অংগীভূত আনসারগণ (পিসি/এপিসি/আনসার) ব্যাংকের অনলাইন কার্যক্রমের মাধ্যমে বেতন উত্তোলন শুরু করেছেন। আনুষ্ঠানিক এ কার্যক্রম ২১শে ফেব্রুয়ারী, ২০১৭ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বাবুরহাট, চাঁদপুর হতে শুভ উদ্ভোধন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জনাব শামসুন্নাহার, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু রায়হান, নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর পওর, চাঁদপুর। প্রকৌশলী জনাব মোঃ আখতার হোসেন, ম্যানেজার (এস,ই) চাঁদপুর ১৫০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রে সিসিপিপি। জনাব মোঃ শাখাওয়াত হোসেন ভূঁইয়া, এরিয়া ম্যানেজার, এজেন্ট ব্যাংকিং, ডাচ-বাংলা ব্যংাক লিমিটেড, চাঁদপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন জনাব ড. লুৎফর রহমান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাঁদপুর।
