
নাট্যাঙ্গনে সবচেয়ে বড় ধাক্কা লাগে জনপ্রিয় অভিনেতা অপূর্ব করোনা আক্রান্ত হওয়ার পর। কারণ তিনি এখন ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন। টানা নয় দিন হাসপাতালে করোনার চিকিৎসা শেষে বুধবার বাসায় ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব করোনায় অনেক দিনই বন্ধ ছিল বিনোদনের সব রকম কাজ। কোনো শুটিং ছিল না। ছিল না কোনো ছবি মুক্তি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবার সরব হয় বিনোদন জগত। শুরু হয় শুটিং। নাটক-চলচ্চিত্রের কলাকুশলীরা যেন অক্সিজেন পায়। পরিস্থিতি আবার অস্বাভাবিক হতে শুরু করেছে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্য। শুটিং বন্ধ ছিল বলে এতদিন বিনোদনের মানুষজন খুব কমই করোনাক্রান্তের খবর পাওয়া গেছে। কিন্তু এখন হরহামেশাই আক্রান্ত হচ্ছেন অনেকে।
করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বমি বাড়তে শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে ডায়রিয়া ও পরে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়ে। শুরুতে চিকিৎসক স্বজনদের পরামর্শে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। শুধু আজিজুল হাকিম নন, তার পরিবারের সবাই করোনায় আক্রান্ত। স্ত্রী এবং ছেলে রেদওয়ান হাকিম এখন কিছুটা সুস্থ। শ্বশুরবাড়িতে থাকা তাদের মেয়ে নাযার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। লাইফ সাপোর্টে নেওয়ার আগে আজিজুল হাকিম বলেন, ‘কদিন আগে বাসার পানির লাইন থেকে নষ্ট পানি আসছিল। ভুল করে সেটাই ফিল্টার করে খেয়ে অসুস্থ হয়ে পড়ি। ডায়রিয়ায় শরীর দুর্বল হয়ে পড়ে আর শ্বাসকষ্ট বাড়তে থাকে। পরে কোভিড-১৯ টেস্ট করিয়ে দেখি, পজিটিভ এসেছে।’
নাটাঙ্গনে সবচেয়ে বড় ধাক্কা লাগে জনপ্রিয় অভিনেতা অপূর্ব করোনা আক্রান্ত হওয়ার পর। কারণ তিনি এখন ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন। টানা নয় দিন হাসপাতালে করোনার চিকিৎসা শেষে বুধবার বাসায় ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব। দুদিন ধরে এই অভিনয়শিল্পীর শারীরিক অবস্থা যথেষ্ট ভালোর দিকে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নভেম্বরের প্রথম সপ্তাহে কাঁপুনিসহ জ্বর আসে অপূর্বর। তিন দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। এর পর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ৩ নভেম্বর তাকে রাজধানী ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল অপূর্ব বলেন, ‘শারীরিক অবস্থা দুদিন ধরে ভালো। তারপরও চিকিৎসক আরেকটু পর্যবেক্ষণে থাকতে বলেছেন। যদিও এখন আপাতত কোনো ধরনের সমস্যা নেই। তবে দুই সপ্তাহের মতো বিশ্রামে থাকতে হতে পারে।’ এর আগে একটি শুটিংস্পটে দুজন কুশলী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে ছিলেন অপূর্বসহ ওই ইউনিটের সবাই। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব। সে সময় জানিয়েছিলেন, শুটিংয়ের আগে ২৭ জনের টিমের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছিল। তাদের বাদ দিয়ে শুটিং শুরু করেন পরিচালক। অপূর্ব বলেন, ‘বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে। কাজ করতে হবে। তবে সামনে আরও সতর্ক হয়ে কাজ শুরু করব।’https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.1.0.4.2.2.0.0&gdpr=0&us_privacy=1—&client=ca-pub-7602943490381613&output=html&h=177&slotname=9070855481&adk=3543972237&adf=3865638906&pi=t.ma~as.9070855481&w=708&fwrn=4&lmt=1605311979&rafmt=11&psa=1&format=708×177&url=http%3A%2F%2Fwww.dainikamadershomoy.com%2Fpost%2F286088&flash=32.0.0&wgl=1&adsid=NT&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1605311979626&bpp=9&bdt=5027&idt=10&shv=r20201111&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dd40f494f355afa4c-22e34d8b2fc3006a%3AT%3D1598572542%3AS%3DALNI_MZU8kyXgwgnziewMJ72MtCqhgv9NA&prev_fmts=0x0%2C300x250&nras=1&correlator=7172442515229&frm=20&pv=1&ga_vid=1140853409.1593475586&ga_sid=1605311978&ga_hid=2023175664&ga_fc=0&icsg=8796151906848&dssz=60&mdo=0&mso=0&rplot=4&u_tz=360&u_his=2&u_java=0&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_nplug=1&u_nmime=2&adx=251&ady=1944&biw=1349&bih=654&scr_x=0&scr_y=1543&eid=21066433&oid=3&pvsid=1190123000940259&pem=535&ref=http%3A%2F%2Fwww.dainikamadershomoy.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C744%2C1366%2C654&vis=1&rsz=dM%7C%7CoeE%7Cp&abl=XS&pfx=0&fu=8320&bc=23&ifi=12&uci=a!c&fsb=1&xpc=YBEZsvSd8j&p=http%3A//www.dainikamadershomoy.com&dtd=40
করোনায় আক্রান্ত হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী স্পর্শিয়া। দ্বিতীয় দফা কোভিড পরীক্ষায় তাদের ফল নেগেটিভ এসেছে। করোনামুক্ত হয়েই দুজন একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। ‘ছক’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে নামছেন তাহসান ও স্পর্শিয়া। শুটিং শুরুর কথা ছিল আগেই; কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। তাহসান বলেন, ‘আরও আগেই শুটিং শুরু করার কথা ছিল। স্পর্শিয়া আরেকটি কাজে ব্যস্ত ও অসুস্থ থাকায় শুরু করা যায়নি। পরে আমরা দুজন করোনায় আক্রান্ত হলাম। তাই পিছিয়ে যায়। তবে প্রস্তুতির জন্য বেশ সময় পাওয়া গেছে। বাসায় বসে চিত্রনাট্য পড়েছি। চরিত্রটি ভালো করে আয়ত্ত করার সুযোগ পেয়েছি।’ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের জন্য শুটিং বন্ধ রাখেন তাহসান। এ সময় ঘরে বসে বেশ কিছু কবিতা লিখেছেন তিনি, যেগুলো বই আকারে প্রকাশ করবেন ২০২২ সালের বইমেলায়। অন্যদিকে গত ৭ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করেছেন স্পর্শিয়া। তখন থেকেই শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন তিনি। সন্দেহ করছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘ভেবেই নিয়েছিলাম আমার করোনা হয়েছে। এ জন্য শুটিং শেষে বাসায় এসে প্রতিদিনই আলাদা ঘরে থাকতাম। পুরো শুটিং শেষ করে করোনা পরীক্ষা করার পর জানা গেল আমি কোভিড-১৯ পজিটিভ।’
তাহসান ও তানজিন তিশাকে নিয়ে একটি ওয়েব প্রযোজনার শুটিং করছিলেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই সেট থেকে শুরুতে তিশা ও পরে তাহসানের কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এর পর পরিচালক রাজও আক্রান্ত হয়েছেন। তানজিন তিশা বলেন, ‘আমি যেহেতু নিয়মিত কাজ করছি এবং সামনে অনেকগুলো কাজের ব্যাপারে কথাবার্তাও চূড়ান্ত হয়ে আছে, তাই হয়ত অনেকের সংস্পর্শে যেতে হবে। শুটিং করলে আমার সংস্পর্শেও অনেকে আসবেন। তাই ভাবলাম, কাজ শুরু করার আগে আমার নিজের, পরিবারের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা ভেবে কোভিড-১৯ টেস্ট করানো দরকার। উপসর্গ নিয়ে নিজে থেকেই ছুটে যাই হাসপাতালে, পরীক্ষা করাই। এর পর জানতে পারি, আমি করোনায় আক্রান্ত।’ তিনি আরও বলেন, ‘এমনিতে খুব বেশি উপসর্গ ছিল না।
জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা লাগেনি। হালকা একটু কাশি ছিল। শুরুর কয়েক দিনের চেয়ে শরীর কিছুটা ভালো অনুভব করায় চিকিৎসকের পরামর্শে দ্বিতীয়বার কোভিড-১৯ টেস্ট করাই। ফল নেগেটিভ হাতে পেয়ে স্বস্তি পেলাম।’
করোনামুক্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফও। করোনামুক্ত হলেও জ্বর কিন্তু ছাড়েনি তাকে। জ্বরের কারণে খাওয়ার প্রতি এক ধরনের অনীহা তৈরি হয়েছে। তবে এর বাইরে আপাতত কোনো ধরনের সমস্যা অনুভব করছেন না তিনি। নাসির উদ্দীন ইউসুফ ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ ছবি দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে।
করোনা আক্রান্ত হয়ে ৪০ দিন ধরে কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ফুসফুসে আরও বেশি করে অক্সিজেন পৌঁছানোর জন্য বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হয়েছে। সৌমিত্রের চিকিৎসায় নিয়োজিত ১৬ সদস্যের চিকিৎসক দলের প্রধান ক্রিটিক্যাল বিশেষজ্ঞ অরিন্দম কর এ কথা বলেছেন। অরিন্দম কর আরও বলেছেন, প্রবীণ এই অভিনেতার আরও বেশ কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে। তারা চেষ্টা করছেন সারিয়ে তোলার জন্য। তার কিডনির কোনোটিই এখনো স্বাভাবিক ক্ষমতা ফিরে পায়নি। চলছে ডায়ালিসিসও। এদিকে করোনা আক্রান্ত জাদুশিল্পী জুয়েল আইচের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তার স্ত্রী বিপাশা আইচ জানান, করোনার যে ঝুঁকি ছিল- তা থেকে আপাতত মুক্ত আছেন জুয়েল আইচ। তাই তাকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি আপেল, কমলা, মাল্টা, আনার ও সুপ খাচ্ছেন।
আগের মতো ভাত খেতে না পারলেও সবজিতে রুচি বেড়েছে। গত মঙ্গলবার পরীক্ষার পর জানা যায়, জুয়েল আইচের ফুসফুসের ৪০ শতাংশ করোনায় সংক্রমিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসকরা জানান, ফুসফুসের সংক্রমণ কমেছে। করোনার ঝুঁকিমুক্ত বলা যেতে পারে তাকে।
