
মিজানুর রহমান রানা
‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার নিজের প্রতি ঘৃণা জন্মেছে বলে আমি আত্মহত্যার পথ বেছে নিলাম।’ একটি চিরকুটে এই কথাটি লিখে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার এক যুবকের আত্মহননের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত শুক্রবার রাতে চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার মুন্সিবাড়ির মৃত বশির আহমেদের ছেলে শাহাদাত হোসেন বাবু (৩০) রাতের খানা খেয়ে নিজ রুমের দরজা বন্ধ করে শয়ন করতে যায়। সকাল বেলা তার মা, ভাইবোনরা ডাকাডাকি করলে সে নাস্তা খেয়ে রুমের দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ে। পরে দুপুর বেলা তার মা খাবারের জন্য ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকেরা বাবুর রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখে বাবু সিলিং ফ্যানের সাথে ঝুলছে এবং একটি চিরকুটে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার নিজের প্রতি ঘৃণা জন্মেছে বলে আমি আত্মহত্যার পথ বেছে নিলাম।’
বাবুর এ অবস্থা দেখে তার পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় খবর দিলে পুলিশ তার লাশ সুরতহাল করার জন্যে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
